সারাদেশ

নরসিংদীতে অস্ত্রসহ ৪৬ কিশোর আটক

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে নরসিংদীতে মেঘনা নদীতে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে বের হয়ে নৌকার মাঝিসহ ৪৬ কিশোর আটক হয়েছে। এ সময় নৌকা থেকে চাপাতি ও সামুরাইসহ বেশকিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২৪ জুলাই) রাত ৯টায় পৌর শহরের নাগরিয়াকান্দির শেখ হাসিনা সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা নরসিংদী সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজুয়ান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মেঘনা নদীতে একটি নৌকায় আনন্দ উল্লাস করতে দেখা যায়। এ সময় নৌকাটি আটক করে কিশোরদের জিজ্ঞাসাবাদ ও নৌকায় তল্লাশি চালানো হয়।

এ সময় নৌকাতে তিনটি চাপাতি, সামুরাই ও কয়েকটি লোহা ও প্লাস্টিকের পাইপসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে তাদের নৌ ফাঁড়িতে আটক রাখা হয়। আটকদের বিষয়ে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা