সারাদেশ

যৌতুকের দাবিতে গৃহবধূকে রশিতে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূকে রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে স্বামী মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও ভাসুর মো. কামাল উদ্দিনসহ (৪৫) শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ করেছেন।

শনিবার (২৪ জুলাই) ৬ নম্বর চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর বাবা বশির উল্যাহ বলেন, ১২ বছর আগে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে দেয়া হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের পর সব ঠিক থাকলেও গত কয়েকবছর ধরে ভাসুর মো. কামাল উদ্দিনের প্ররোচনায় আমার স্বামী দুই লাখ টাকা যৌতুকের দাবি করেন। এ কারণে আমাকে বসতঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধরও করেন।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাদী আনোয়ারা বেগম তার শাশুড়িকে নিজের ঘরে রাখতে না চাওয়ায় স্বামী সিদ্দিকের সঙ্গে কলহ বাঁধে। এ নিয়ে ওই নারীকে মারধর করা হলেও যৌতুকের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা