সারাদেশ

গৃহকর্মী নির্যাতনের মামলায় মানবাধিকার নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবানে গৃহকর্মী শিশুকে নির্যাতনের মামলায় এক মানবাধিকার নেত্রীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মানবাধিকার নেত্রীর নাম এডভোকেট সারাহসুদীপা ইউনুছ।

শনিবার (২৪ জুলাই) সকালে বান্দরবান শহরের বনরুপাপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তার স্বামী লামা কোয়ান্টাম ফাউন্ডেশনের লিগ্যাল এডভাইজার এডভোকেট ফয়সাল আহমেদ পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

মামলা সূত্রে জানা যায়, গত (২২ জুলাই) রওশন আরা নামের এক নারী ভিকটিম গৃহকর্মী শিশুর পক্ষে মামলা নাম্বার ৯/২২ জুলাই ২০২১ ইং ২০১৩ সা‌লের শিশু আইনে ৭০/৮০ (১) ধারায় মানবাধিকার নেত্রী ও বান্দরবান জজকোর্টের আইনজীবী সারাহ সুদীপা ইউনুছ ও তার স্বামী এডভোকেট ফয়সাল আহমেদকে আসামি করে বান্দরবান সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে সে মামলায় বিজ্ঞ আদালত নির্যাতনের শিকার গৃহকর্মী শিশুকে চট্টগ্রামের হাটহাজারীর সেফহোমে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে শিশুটি সেফহোমে রয়েছে।

উল্লেখ্য, নির্মম নির্যাতনের শিকার গৃহকর্মী শিশুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিযোগ করেন তাকে জ্বলন্ত মশার কয়েল দিয়ে ছ‍্যাকা দেয় ও ঝাড়ু দিয়ে পেটানো এবং বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছে ওই মানবাধিকার নেত্রী। পরে শিশুটি ঈদের আগে সুযোগ পেয়ে ঘর থেকে পালিয়ে আসলে জনগণের নজরে আসায় তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে প্রশাসনের নজরে আসলে শিশুটিকে উদ্ধার করেন পুলিশ।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা