সারাদেশ

পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা সুকানি আটক

নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: পদ্মাসেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় ফেরি শাহ জালালের মাস্টার আব্দুর রহমানের পর এবার সুকানি সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

শিবচর থানা সূত্রে জানা গেছে, পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কার ঘটনায় শুক্রবার রাতেই জিডি করেছেন সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের। জিডিতে তিনি উল্লেখ করেন- বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রো-রো ফেরি শাহ জালালের ধাক্কায় পদ্মাসেতুর ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের উপরিভাগ ও সাইড ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রাণহানি ঘটতে পারত।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। লিখিত ও মৌখিকভাবে সচেতনতার সঙ্গে ফেরি চলাচলের জন্য বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বারবার এমন ঘটনা ঘটলে পদ্মাসেতুর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ কারণে ফেরির ফিটনেস ছিল কিনা, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা অবহেলা ছিল কিনা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই জিডি করা হয়েছে বলে জানান সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা