সারাদেশ

হবিগঞ্জে টেঁটাযুদ্ধে আহত ৩০ 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের টেঁটাযুদ্ধে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেটে পাঠানো হয়েছে। তাছাড়া ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন।

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া গ্রামের আজমান মিয়ার সঙ্গে একই গ্রামের খুর্শিদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। শনিবার দুপুরে খুর্শিদ মিয়ার পক্ষের এক ব্যক্তি হাওরে মাছ ধরতে যান।

এ সময় প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা-বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মক্রমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাদ মিয়া জানান, সংঘর্ষে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশের ভয়ে অনেকেই হাসপাতালে আসেনি। বিভিন্ন প্রাইভেট ক্লিনিক চিকিৎসা নিচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা