সারাদেশ

অভিমান করে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাবার সঙ্গে চুল কাটা নিয়ে রাগারাগি করে আরিফ ইসলাম (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

শনিবার (২৪ জুলাই) শহরের নিচু কলোনি ভাঙা কোয়ার্টার এলাকায় ওই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত আরিফ ইসলাম একই এলাকার ময়নুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আরিফ ইসলাম চুল কেটে বাসায় আসে। এ সময় ছেলের চুল কাটার ডিজাইন নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। আরিফের বাবা ময়নুল তাঁকে ভাল করে আবারো চুল কাটানোর জন্য সেলুনে পাঠান। আরিফ সেলুন থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। সকাল ৭ টায় ঘুম থেকে ওঠে গলায় দঁড়ি দিয়ে ঘরের সিলিংরের সাথে আরিফের মা তাঁকে ঝুলতে দেখে। এ সময় তিনি চিৎকার করলে তাঁর বাবাসহ প্রতিবেশীরা এসে নিচে নামিয়ে দেখে তিনি মারা গেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনাটি জানার পর আমি নিজে সেখানে ছুঁটে গিয়েছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আত্মহত্যার দুটি নোট উদ্ধার করা হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা