সারাদেশ

জেল থেকে বেড়িয়ে বিধবাকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটে জেল থেকে বের হওয়ার কয়েকদিন পরই তিন সন্তানের জননী বিধবাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে খোকন নামের ব্যাকটিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বাসায় ঘরের সামনে বিধবাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান খোকন। তিনি ওই বাসার মালিক মৃত কুদরত আলীর ছেলে। সে লন্ডন প্রবাসী।

এ সময় বিধবার চিৎকারে ঘরের মানুষজন বেরিয়ে এলে খোকন বিধবাকে ছেড়ে দেয়। তবে এ সময় সে রামদা নিয়ে ভাড়াটিয়াদের শাসাতে শুরু করলে তাৎক্ষণিকভাবে ৯৯৯ এ কল করেন বিধবার ভাগ্নে। জরুরি কল পেয়ে স্থানীয় এয়ারপোর্ট থানা পুলিশ ও আম্বরখানা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় অভিযুক্ত খোকনকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের করা হয়েছে।

বিধবার ভাগ্নে সান নিউজকে জানান, তার খালাকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশে খোকন টানাটানি করে, তার জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে দা দিয়ে সবাইকে কোপ দিতে আসে।

তিনি আরও বলেন, অভিযুক্ত খোকন দীর্ঘদিন ধরেই তার খালাকে নানাভাবে বিরক্ত করে আসছিল। বাড়ির মালিক হওয়ায় ভাড়াটিয়া বিধবা অনেকটা নিরুপায় হয়েই এতদিন চুপ করে ছিলেন। অভিযুক্ত খোকনের বিরুদ্ধে তার নিজ স্ত্রীর দায়ের করা একটি নারী নির্যাতন মামলাও আছে। এই মামলায় জেলে খেটে কয়েকদিন আগেই সে বের হয়েছে।

আম্বরখানা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মফিজ উদ্দিন জানায়, ৯৯৯ এ ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকির কল পেয়ে আমরা ওই বাসায় ছুটে যাই। এরপর অভিযোগের ভিত্তিতে তাকে ফাঁড়িতে নিয়ে এসেছি।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, ওই বিধবার দায়ের করা মামলায় অভিযুক্ত খোকনকে গ্রেফতার করা হয়েছে । তাকে শনিবার বিকালে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা