সারাদেশ

ঈদের দ্বিতীয় দিনেও ঘাটে ঘরমুখো যাত্রীর চাপ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : ঈদের দ্বিতীয় দিনেও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বেড়েছে ঘরমুখো যাত্রীর চাপ। কর্মস্থলে ফেরাদের চাপও লক্ষ্য করা গেছে ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই এমন দ্বিমুখী যানবাহনের চাপ দেখা গেছে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে।

বাংলাবাজার ঘাট কর্তৃপক্ষ জানায়, সকাল থেকেই ঈদকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গগামী ঘরে ফেরা মানুষ ও যানবাহনের চাপ যেমন আছে তেমনি রয়েছে ঢাকামুখী যাত্রীদের চাপও। তবে গণপরিবহন চালু থাকায় অন্য সময়ের তুলনায় ভোগান্তি কমেছে অনেকটাই। ঘাটে যাত্রীদের পাশাপাশি সকাল থেকে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স ও গরুবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

এদিন সকাল থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ায় ফেরিগুলোতে কমেছে যাত্রীর চাপ। তবে লঞ্চগুলোতে নেয়া হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী। অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি।

ঘাট কর্তৃপক্ষ জানায়, স্পীড বোট চলাচল না করলেও এ নৌরুটে ১৫টি ফেরি ৮৭টি লঞ্চ চলাচল করছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা