সারাদেশ

পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে ৪টি গ্রামসহ একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জনকে আহত করেছে।

বুধবার(২১ জুলাই) বিকালে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, কুকুরটিকে ধরতে স্থানীয়রা চেষ্টা করে পাগলা কুকুরটি ধরতে পারেনি। ওই কুকুরটি কারও পায়ে, কারও হাতে, কারও পেটে আবার কারোর পিঠে অর্থাৎ যাকে যেভাবে পেয়েছে কামড়িয়েছে। কারও কারও কামড়ানোর স্থানে মাংসও উঠে গেছে।

আহতরা হলেন- উত্তর সরর্দারকান্দি গ্রামের আমির হোসেনের স্ত্রী নার্গিস বেগম (৩৫), মৃত আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৫), আবু সাইদ বেপারীর স্ত্রী বিলকিছ (৫০), মোহাম্মদ পাটোয়ারীর ছেলে জিহাদুল (১২), হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান (৮), ছোট হলদিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে তানহা (৬),উত্তর রামপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩৫), মাইজকান্দি গ্রামের মো. গাফফারের ছেলে শিশু আরাফাত (১), মৃত হজরত আলীর ছেলে আ. কাদের মির্জা (৫৬), মো. শাহজালালের স্ত্রী ভুলু বেগম (৬১), ওমর আলীর ছেলে মুনছুর আলী (৫৫), দক্ষিণ সরর্দারকান্দি গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে রহিম (১০),আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা