সারাদেশ

ফরিদপুরে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : ফরিদপুরের তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্কের জেরে তারা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে একজন অধীর শিকদার (২১) ভাঙ্গা সরকারি কে এম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ওই গ্রামের মৃত নিতাই সিকদারের ছেলে। আর মেয়েটি মজুমদার পাড়ার মনোজ মজুমদারের মেয়ে। সে ব্রাহ্মণদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জুলাই) দিবাগত রাত থেকে তাদের খোঁজ মিলছিল না। পরে বুধবার (২১ জুলাই) সকালে ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের মজুমদার পাড়া থেকে তাদের লাশের সন্ধান মিলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি জামগাছের ডালের সাথে গলায় শাড়ি পেছানো অবস্থায় অধীরের লাশ ঝুলছিল। আর ওই গাছেরই নিচে পড়ে ছিল মুন রানীর মরদেহ।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, ছেলেটি গলায় ফাঁস দিয়ে আর মেয়েটি বিষপানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যদিও তাদের অভিভাবকেরা এতে রাজি ছিল না।

উল্লেখ্য, ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা