সারাদেশ

বান্দরবানে  অভিযানে ২৯ মর্টারশেল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানে অভিযান চালিয়ে ২৯টি মর্টারশেল উদ্ধার করেছে সেনাবাহিনী। পরে মর্টারশেল গুলো ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে এসব মর্টারশেল উদ্ধার করে জেলার থানচি উপজেলার মেনরোয়াপাড়া এলাকায় ধ্বংস করে।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জুলাই) বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোনের গ্যালেঙ্গা ইউনিয়নের জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে থানচির বলিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাটির নিচে পুঁতে রাখা পরিত্যক্ত ২৯টি মর্টারশেল উদ্ধার করে সেনাবাহিনী।

পরে উদ্ধারকৃত মর্টারশেলগুলো মঙ্গলবার দুপুরে থানচির মেনরোয়াপাড়া এলাকায় ধ্বংস করা হয়।

সেনাবাহিনীর বলিপাড়া জোনের কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানান, ধারণা করা হচ্ছে কিছু সন্ত্রাসী বাহিনী অনেক দিন আগে উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে গেছে। এগুলো উদ্ধারের ফলে এই এলাকায় বসবাসরত জনগণসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

কমান্ডার আরও বলেন, পার্বত্য বান্দরবানে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা