সারাদেশ

কুষ্টিয়ায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে বাড়ির বাথরুমে একই ওড়নায় মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ। নিহতরা হলেন মনিরা খাতুন (২৮) ও তার ছেলে আনাজের (৬)।

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরের দিকে মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হাসলা গ্রামের তাইজেল বিশ্বাসের বাড়ির বাথরুম থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় মিরপুর থানা পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, নিহত মনিরা খাতুন প্রবাসী তাইজেল বিশ্বাসের স্ত্রী এবং আনাজ তার একমাত্র ছেলে। পরিবারের লোকজন কোনো সাড়াশব্দ না পেয়ে মিনারা ও আনাজকে খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির একপর্যায়ে বাথরুমে গিয়ে তারা দেখে একই ওড়নায় ঝুলছে মনিরা এবং তার ছেলের মরদেহ। পরে খবর পেয়ে মিরপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা মরদেহ দুটি বাথরুমে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে বিষয়টি জানা জানি হলে আমরা ঘটনাস্থলে যায়। একসঙ্গে ঝুলে ছিল মা-ছেলের মরদেহ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা