সারাদেশ

জেল সুপার-ওসিসহ সাতজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি : জামিনের পর যুবককে তুলে এনে আরেক মামলায় জড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন জানিয়ে এজাহার জমা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (সদর) আয়েশা বেগমের আদালতে মামলার আবেদন করেন হাফিজের মা রেজিয়া বেগম। হাফিজ জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের দুর্বাজ মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন হাফিজ ভূইয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মধ্যপাড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। গত ১৫ জুলাই আদালত থেকে হাফিজকে জামিন দিয়ে ওইদিনই কারাগারে সকল কাগজপত্র পাঠানো হয়। কিন্তু ১৫ জুলাই রাত পর্যন্ত কারাগার থেকে বের করা হয়নি হাফিজকে। জামিনের বিষয়টি জানতে পেরে পরদিন (১৬ জুলাই) সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) সোহরাব, এসআই বাবুল ও সুজন কারাগারে গিয়ে জেল সুপার ইকবাল, জেলার দিদারুল, ডেপুটি জেলার রেজাউলের সঙ্গে যোগসাজশ করে হাফিজকে তুলে সদর থানায় নিয়ে যান।

হাফিজকে তুলে আনার বিষয়টি জানতে পেরে তার মা রেজিয়া ও ভগ্নিপতি মন মিয়া থানায় গেলে পরিদর্শক (অপারেশন্স) সোহরাব গ্রেফতার হাফিজকে ছাড়তে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা না দিলে হাফিজকে ক্রসফায়ারে দেওয়া হবে বলেও ভয় দেখান। পরে সোহরাবকে বাধ্য হয়ে তারা ৫ হাজার টাকা দিলে রাতের মধ্যে হাফিজকে ছেড়ে দেবে বলে জানান।

কিন্তু টাকা নেওয়ার পর পুনরায় পরিদর্শক (অপারেশন্স) সোহরাব, এসআই বাবুল ও সুজন জানায় তাদের দাবিকৃত মোটা অংকের টাকা না দিলে হাফিজকে ডাকাতি মামলায় চালান দেওয়া হবে। পরবর্তীতে দাবিকৃত টাকা দেওয়ায় একমাস আগের এক মামলায় অজ্ঞাত আসামির স্থলে হাফিজকে আসামি করে আদালতে চালান দেওয়া হয়।

জেলা কারাগারের সুপার মো. ইকবাল হোসেন জানান, কারাগারে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ প্রতিনিয়ত আসে। তবে কারাগারের সীমানা প্রচীরের ভেতর থেকে কোনো আসামিকে গ্রেফতার করার নিয়ম নেই। এ ঘটনায় তাকে আসামি করায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা