সারাদেশ

ঈদে সেমাইয়ের মজাদার ৩ পদ

সান নিউজ ডেস্ক: রাত পোহালেই ঈদ। আর ঈদে মিষ্টিমুখ না করলে কি হয়। ঈদে মিষ্টিমুখ করতে থাকা চায় সেমাইয়ের সুস্বাদু সব পদ। ঈদের দিন খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু তিন পদের রেসিপি। পারফেক্ট সেমাই তৈরি করতে অনুসরণ করুন রেসিপি-

শাহী জর্দা সেমাই
উপকরণ
১. সেমাই আধা প্যাকেট
২. নারকেল কুড়ানো আধা কাপ
৩. তেজপাতা ২-৩টি

৪. এলাচ ১টি
৫. দারুচিনি ৩টি
৬. লবণ সামান্য

৭. ঘি ২-৩ টেবিল চামচ
৮. চিনি পরিমাণমতো
৯. বাদাম পছন্দমতো।

পদ্ধতি
প্রথমে সেমাই হালকা ভেঁজে নিন। তারপর হালকা গরম পানিতে ৪-৫ মিনিট ভিজিয়ে রেখে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিন। তারপর প্যানে নারকেল ও ড্রাই ফ্রুটস বাদে সব অল্প একটু ঘি দিয়ে ভেঁজে নিন।

সেমাইয়ের পানি শুকিয়ে আসতেই এর মধ্যে চিনি দিয়ে দিন। ভাঁজা হলে সেমাই এক পর্যায়ে ঝরঝরা হবে। রান্না শেষে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন শাহী জর্দা সেমাই।

দুধ সেমাই
উপকরণ
১. সেমাই ২০০ গ্রাম
২. চিনি আধা কাপ
৩. এলাচ ৩টি

৪. দারুচিনি ৩ টুকরো
৫. তেজপাতা ১টি
৬. দুধ ১ লিটার

পদ্ধতি
দুধ ঘন করে জ্বাল দিয়ে নিন। তাতে আধা কাপ চিনি মিশিয়ে সঙ্গে এলাচ, দারুচিনি এবং তেজপাতা দিন। কে প্যাকেট থেকে সেমাই অর্ধেক করে নিয়ে ঘিতে ভেজে নিন। মচমচে হলে তা গরম দুধে ঢেলে দিন। হালকা গরম থাকতেই পরিবেশন করুন।

নবাবি সেমাই
উপকরণ
১. লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম
২. দুধ ১ কেজি
৩. গুঁড়ো দুধ ২০০ গ্রাম

৪. প্রয়োজন মতো চিনি
৫. কর্নফ্লাওয়ার ৩ চামচ
৬. কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম ও
৭. ক্রিম ৫০ গ্রাম

পদ্ধতি
প্রথমে প্যানে ঘি গরম করে লাচ্ছা সেমাই ভেজে নিন। এবার চিনি এবং গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে ভাজুন। অন্য কড়াইতে ঘন করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি দিন।

৫ মিনিট নেড়ে ক্রিম দিন। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন হলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই ঢেলে নিন, তার ওপরে ক্রিম দিন। এর উপরে সেমাই দিন। সবশেষে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা