সারাদেশ

পটুয়াখালীতে ঈদ উদযাপন

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে এবারও পটুয়াখালীর ২৫ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহা'র প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সকালে পটুয়াখালী সদর উপজেলার বদপুর, দুমকী, দশমিনা, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরিদ চন্দ্রপাড়া, কনকদয়িা, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, কলাপাড়ার ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলি, পাঁচজুনিয়া গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। মুসল্লিরা নামাজ শেষে পশু কোরবানি করেন।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। আমাদের সঙ্গে জেলার ২৫ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে পশু কোরবানি দেওয়া হচ্ছে।
সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা