সারাদেশ

চট্টগ্রামে মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিনিধি : মহামারি করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। যা এখন পর্যন্ত চট্টগ্রামে একদিনের সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৫৬ জনে। একই সময়ে করোনায় সংক্রমিত হয়েছে ৯২৫ জন। এখন পর্যন্ত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৫৯২ জনে।

মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন জানান, গতকাল সোমবার (১৯ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৫৩৭ জনের নমুনা পরীক্ষায় ৯২৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১১৩ জন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৩ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৩৬ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৭৪ জন, অ্যান্টিজেন টেস্টে ২৪০ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা