সারাদেশ

জয়পুরহাটে করোনা শনাক্ত ৪৩ জনের

নিজস্ব প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে কেউ করোনায় মারা যাননি। শনাক্তের হার ৯ দশমিক ৭৯ শতাংশ। এ নিয়ে জেলায় সংক্রমিত রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়াল।

সোমবার (১৯ জুলাই) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়। এ পর্যন্ত মোট ২৮ হাজার ৭২১টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৬ জনের।

সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী বলেন, জুন ও চলতি জুলাই মাসে নমুনা পরীক্ষা বেড়েছে। কয়েক দিন কঠোর লকডাউন ছিল। এতে শনাক্তের হার কমেছে। এর হারকে ধরে রাখতে হবে। এজন্য সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সিভিল সার্জন কার্যালয় জানায় , ২৪ ঘণ্টায় আরটি পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেনে ৪৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৭৯ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা