সারাদেশ

গাইবান্ধায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধার জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জরুরী বিভাগে চিকিৎসাসেবা বন্ধ ছিল। এর আগে একই দিন সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোববার (১৮ জুলাই) বিকেল থেকে জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ছিলেন চিকিৎসক সুজন পাল। সন্ধ্যা ৬টার দিকে জাহেদা বেগম( ৫৫) নামের এক রোগী হাসপাতালে মারা যায়। জাহেদার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামে।

কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে জাহেদার ছেলে জাহিদ মিয়া ও তার লোকজন উত্তেজিত হয়ে উঠেন। তারা জরুরী বিভাগের চেয়ার টেবিল ও জানালা ভাংচুর করে। একই সঙ্গে চিকিৎসককে গালাগালি শুরু করে। এক পর্যায়ে তারা চিকিৎসক সুজন পালকে মারধর করে। এ সময় আরেক চিকিৎসক নুরে জান্নাত এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত জাহেদা বেগমের ছেলে জাহিদ মিয়া অভিযোগ করে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তার মাকে জেনারেল হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার মায়ের ইলেক্ট্রোলাইটসহ তিনটি পরীক্ষা নিরীক্ষা করতে বলেন। হাসপাতালের বাহির থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর বিকেল সাড়ে ৩টার দিকে তার মাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি না করে পরের দিন রক্ত দিতে বলেন। একই সঙ্গে চিকিৎসক রোগীকে জরুরী বিভাগের বেডে ফেলে রাখেন। এভাবে দীর্ঘ সময় চিকিৎসার অভাবে সন্ধ্যা ৬টার দিকে জাহেদা বেগম মারা যায়।

এই ঘটনায় গাইবান্ধা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক তাহেরা আকতার বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, রোববার সন্ধ্যায় ১০-১২ জনের একটি দল জরুরী বিভাগের চেয়ার টেবিল ভাংচুর করে। চিকিৎসক সুজন পাল ও নুরে জান্নাতকে মারধর করা হয়।

প্রসঙ্গে গাইবান্ধা সদর থানার ওসি মো. মাহফুজার রহমান বলেন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা