সারাদেশ

তিতাস নদীতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ 

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের তিতাস নদীতে অভিযানে চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) সকালে ৩০ সেট চায়না রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিষয়টি জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সামছু উদ্দিন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা সামছু উদ্দিন জানান, দেশীয় মাছের পোনা ও প্রজনক্ষম মাছ রক্ষার্থে ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলা শহরের তিতাস নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস নদীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। আগুনে পুড়ে বিনষ্ট করা জালের বাজার মূল্যে প্রায় দুই লাখ টাকা।

সামছু উদ্দিন আরও জানান, অভিযানে মুক্ত জলাশয়ে অবৈধভাবে স্থাপিত পাটিবাঁধ অপসারণ করা হয়। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা