সারাদেশ

কসবায় গরু বাঁধার জায়গা নিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। যুবক শাহ আলম উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন শাহ আলম।

তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানায়, এ ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় এরইমধ্যে মধ্যে মামলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির পশুর হাটে গরু বাঁধার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো. শাহ আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন। যুবক শাহ আলম উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো. ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ জানায়, শনিবার দুপুরে উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু বাঁধার জায়গা নিয়ে শাহ আলম ও আনোয়ার হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়েজিদের বাগবিতণ্ডা হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন শাহ আলম।

তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে সেখান থেকে শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূইয়া জানায়, এ ঘটনার পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় এরইমধ্যে মধ্যে মামলা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা