সারাদেশ

পটুয়াখালীতে মৃত্যু ৩, শনাক্ত ৬৯

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২০৫ জন।

রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

মৃত্যু ব্যক্তিরা হলেন- পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরের মো. মনিরুজ্জামানের (৪০)। কলাপাড়ার টিয়াখালীর গৃহবধূ মুন্নী আকতার। বাউফলের কনকদিয়া এলাকার বাসিন্দা বিমল দেবনাথ (৩৭)। এতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে।

সিভিল সার্জন বলেন, নতুন করে সদরে ১০ জন, কলাপাড়ায় ১৮ জন, গলাচিপায় ৪ জন, মির্জাগঞ্জে ১১ জন, বাউফলে ১৪ জন, দুমকী ৪ জন, দশমিনা ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ ছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র গ্রহণ করেছে ২৪৫৫ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে মোট ২৪ হাজার ৮০৯টি।

সান নিউজ /এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা