সারাদেশ

মাকে পিটিয়ে হত্যা করলেন প্রতিবন্ধী ছেলে

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে রাবেয়া বেগম (৫০) নামে এক নারীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করলেন তার মানসিক ভারসাম্যহীন ছেলে। মোবাইল ফোন লুকিয়ে রাখায় কারনেই এ হত্যার ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (১৭ জুলাই) রাতে নগরীর উত্তর মুনশিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার মৃত ইকরামুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসী জানান, নিঃসন্তান ইকরামুল ইসলাম ও রাবেয়া বেগম দম্পতি পাবনা থেকে মাত্র এক বছর বয়সী রাকিবকে দত্তক নিয়ে আসেন। রাবেয়ার বাবার বাড়ি পাবনায়। পেশায় কশাই স্বামী ইকরামুল ইসলাম দুবছর আগে মারা গেছেন। রাকিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও অনেকবার অমানবিকভাবে মারধর করলেও নিঃসন্তান বিধবা রাবেয়া বেগম তাকে নিয়ে একা ওই বাড়িতে বসবাস করতেন।

ঘটনা সূত্রে জানা গেছে ,শনিবার রাতে মোবাইল ফোন লুকিয়ে রাখায় রাবেয়া বেগমকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে মানসিক ভারসাম্যহীন রাকিব। রাবেয়া বেগমের চিৎকার শুনে প্রতিবেশী অনেকেই ওই বাড়িতে আসেন। সেখানে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন রাবেয়া । লোকজনের উপস্থিতিতেও ক্রিকেটের ব্যাট দিয়ে তার মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে রাকিব। তাকে থামানোর আগেই ঘটনাস্থলে মারা যান রাবেয়া।

প্রতিবেশীদের উদ্দেশে রাকিব চিৎকার করে বলছিল, মোবাইল ফোন লুকিয়ে রাখায় নিজে তার মাকে পিটিয়ে মেরে ফেলেছেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রিকেটের ব্যাটসহ রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা