সারাদেশ

শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বশেমুরবিপ্রবি'র বাস

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীরা গোপালগঞ্জ ব্ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় নিজস্ব বাসে বাড়ির পথে রওনা হয়েছেন।

রোববার(১৮ জুলাই) সকাল ৮টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. শরাফত আলী ও পরিবহন দপ্তরের প্রশাসক তাপস বালা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানায়, সকালে যেসব বাস গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে যায় সেগুলো হল- ১) গোপালগঞ্জ- ঢাকা, ২) গোপালগঞ্জ-বগুড়া-রংপুর, ৩) গোপালগঞ্জ-খুলনা-যশোর, ৪) গোপালগঞ্জ-টেকেরহাট-বরিশাল-পটুয়াখালী, ৫) গোপালগঞ্জ-খুলনা-চুকনগর-সাতক্ষীরা-নাভারণ, ৬) গোপালগঞ্জ-ভাঙ্গা-ফরিদপুর-রাজবাড়ী-কুষ্টিয়া-ঝিনাইদহ-মাগুরা এবং রাত ৮টায় ছেড়ে যাবে গোপালগঞ্জ-ময়মনসিংহ-টাঙ্গাইল-মানিকগঞ্জের উদ্দেশ্যে।

এর আগে গত ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বাড়ি ফিরতে ইচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। যে সকল শিক্ষার্থীর কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ শুধুমাত্র তারাই এই বিশেষ বাস সার্ভিসে নিজেদের বাড়িতে যেতে পারছেন।

উল্লেখ্য, ১৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসে বাড়ি ফিরতে ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা