সারাদেশ

গাজীপুরে অসহায় মানুষকে ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে এক হাজার দরিদ্র ও অসহায়ের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার(১৮ জুলাই) দুপুরে মহানগরের চান্দনা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, হারুন অর রশিদ, শহীদ মোড়ল, পাভেল সরকার, মো. হানিফ তালুকদার, মো. আলমাস খান, মো. নুরুজ্জামান, সোহানুর রহমান সোহান, লিটন উদ্দিন সরকার, আব্দুল হালিম মণ্ডল, ছাত্রলীগ নেতা নাহিদ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

কামরুল আহসান রাসেল বলেন, করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্রদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ ক্ষুদ্র আয়োজন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মোতাবেক মহানগরের বিভিন্ন এলাকায় এক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। করোনাকালে ইতিপূর্বেও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, অলুসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতিজনকে সেমাই, চিনি, গুঁড়োদুধ, পোলাওয়ের চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা