সারাদেশ

আ.লীগ ভাঙ্গা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না: হানিফ

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্বউল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এই দলের কে কোথায় যাবে কি না যাবে, ভাঙ্গবে কি-না ভাঙ্গবে এটা তাদের ব্যাপার। এটা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মত জনবিচ্ছিন্ন দলকে নিয়ে ভাবার কোন প্রয়োজন আছে বলে মনে করেনা।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবু্বউল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল ভাঙ্গা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না। দল ভাঙ্গা গড়ার রাজনীতি শুরুই করেছিল জিয়াউর রহমান। উনি ক্ষমতা দখল করে বলেছিলেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দিবো। তখন থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য ভাঙ্গা গড়া শুরু করেছিল। আওয়ামী লীগকে খন্ড বিখন্ড করেছিল এবং সেই ধারা বিভিন্ন সময় অব্যাহত থেকেছে। আর এই কালচারটা বিএনপির মধ্যে আছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শহর এবং গ্রামের কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনা যতদিন থাকবেন একজন মানুষও না খেয়ে থাকবে না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না। তিনি আরও বলেন, যতদিন করোনাকালীন এই দুর্যোগ থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, জেলা
পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার পাল। এ সময় দুই হাজার ৫০০ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িক ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতসেবীদের এককালীন সহায়তার চেক প্রদান করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা