সারাদেশ

গোপালগঞ্জে অক্সিজেন সিলিন্ডার দিলেন ডিআইজি 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার করোনা রোগীদের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার সেট দিয়েছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

বুধবার (১৪জুলাই) বিকেলে গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা তার কার্যালয়ে কোটালীপাড়া উপজেলায় করোনা রোগীদের নিয়ে কাজ করা সংগঠন জ্ঞানের আলো ফাউন্ডেশন-এর প্রতিনিধিদের হাতে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক সুশান্ত মন্ডল, সদস্য আজিজুল ইসলাম, মাসুদুর রহমান পারভেজ ও রিফাত হোসেন।

জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক সুশান্ত মন্ডল জানান, কোটালীপাড়া উপজেলায় করোনার শুরু থেকেই কাজ করছে জ্ঞানের আলো ফাউন্ডেশনের ‘টিম লাইফ সাপোর্ট’। রোগীদের মাঝে অক্সিজেন সংকট দেখা দেয়ায় অক্সিজেন সিলিন্ডার সংগ্রহের জন্য আমরা অর্থ সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দিই। এই পোস্ট দেখে বিভিন্ন ব্যক্তি এগিয়ে আসেন।

আমাদের সংগ্রহ হয় ১ লাখ টাকা। সংগৃহিত এই ১ লাখ টাকার বিনিময়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের ২০টি অক্সিজেন সিলিন্ডার আমাদেরকে কিনে দেন। এতে করোনা রোগীদের মুখে হাসি ফুটবে। এ জন্য আমরা স্যারকে ধন্যবাদ জানাই।

ওসি আমিনুল ইসলাম জানায়, পেশাগত কাজের বাইরেও মানুষের জন্য অনেক কিছু করা যায়। হাবিবুর রহমান স্যার সব সময় বিভিন্ন ধরনের মানবিক ও সামাজিক কাজ করে থাকেন। এ কারণে তিনি সকলের কাছে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। এবার তিনি এগিয়ে এলেন করোনা রোগীদের সেবায়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা