সারাদেশ

চাঁদপুরে গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর : চাঁদপুরে ১২ কেজি গাঁজাসহ মো. রায়হান জমাদার (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ৪নং শাহ মোহাম্মদপুর ইউনিয়নে নিজ বাড়ি থেকে গ্রেফতার আটক করা হয়।

গ্রেফতার রায়হান জমাদার সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের টাওয়ার খীল গ্রামের কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) পলাশ বড়ুয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামির বাড়িতে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় তার বসতঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা জব্দসহ তাকে আটক করা হয়।

চাঁদপুর গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, আটক ব্যক্তির নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা