সারাদেশ

যশোরে ছয় জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরের শার্শায় জুয়া খেলার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) ভোরে উপজেলার গোড়পাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- গোড়াপাড়া কলোনীপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল আবেদীন (৩৫), আবুল কাশেমের ছেলে মোসলেম শেখ (৩২), রবিউল ইসলামের ছেলে কামাল হোসেন (৩৫), শফিকুল ইসলামের ছেলে ইউনুচ আলী (৩৫), আবু হানিফের ছেলে সোহান মিয়া (২২) ও মৃত আবুল হোসেনের ছেলে হাকিম (৩৬)।


গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সামনুর মোল্লা সোহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে বলে জানতে পারি। ওই সংবাদের ভিত্তিতে উপজেলার গোড়পাড়া গ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে দুই প্যাকেট তাস এবং নগদ পাঁচ হাজার ৪৬০ টাকাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা