সারাদেশ

টেন্ডার ছাড়া স্কুলের মালামাল বিক্রি প্রধান শিক্ষককে নোটিশ

নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ লোহার বেঞ্চ ও টিনসহ অন্য আসবাবপত্র বিক্রি করে দেয়ার অভিযোগ ,উঠেছে স্কুলটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন। এতে বলা হয়েছে, স্কুলের প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার বেঞ্চসহ মালামাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যা ফৌজদারি দণ্ডবিধির শাস্তিমূলক অপরাধ। বেআইনিভাবে সরকারি মালামাল বিক্রির দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক কারণ ১৫ জুলাইয়ের মধ্যে
দাখিল করতে বলা হলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ওই বিদ্যালয়টির মালামাল গত সোমবার বিকেলে নলছিটি গার্লস স্কুল রোডের একটি ভাঙারির দোকানে বিক্রি করেন প্রধান শিক্ষক তারিকুল ইসলাম। স্কুলের জরাজীর্ণ ও পুরাতন মালামাল প্রকাশ্যে নিলামের কথা থাকলেও তা না করে তিনি ওই মালামাল বিক্রি করে দেন। কত টাকার মালামাল বিক্রি করা হয়েছে তা জানা যায়নি। তবে আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্কুলের প্রধান শিক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, ম্যানেজিং কমিটির রেজুলেশনের মাধ্যমে অনুমোদন নিয়ে ওই মালামাল বিক্রি করা হয়েছে। বিক্রির টাকা স্কুলের উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নিলাম কমিটিকে অবহিত না করে স্কুলের মালামাল বিক্রি করায় ইতোমধ্যে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ঘটনাটি তদন্তে একজন সহকারী শিক্ষা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনা সঠিক হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ
ব্যবস্থা নেয়া হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

‘কাহানি থ্রি’-তে বিদ্যার বদলে ইয়ামি

জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফ...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা