সারাদেশ

ভুট্টা খেত থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিনিধি,কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে উম্মে ফাতেমা (১৪) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বিকালে মিরপুর পৌরসভার ভাঙাবটতলা একটি ভুট্টাখেত থেকে তার উদ্ধার করা হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাতেমা মিরপুর পৌরসভার তালতলা এলাকার খন্দকার সাইফুল ইসলামের মেয়ে। সে বডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো।

নিহতের বাবা খন্দকার সাইফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার (১৩ জুলাই) রাতেও খাওয়া-দাওয়া শেষে ফাতেমা নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে প্রকৃতির ডাকে আমার ঘুম ভেঙে গেলে দেখি তার ঘরের দরজা খোলা। ওই সময় ঘরে না পেয়ে আশপাশের স্থানসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে দুপুরে বাড়ির পাশের মাঠের মধ্যে একটি জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, স্থানীয় কৃষকরা ফাতেমার মরদেহ ভুট্টার খেতে পড়ে থাকতে দেখে। পরে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখন জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা