সারাদেশ

জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জীবন এবং জীবিকার কথা মাথায় রেখে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। করোনা সংক্রমণ রোধে লকডাউন প্রয়োজন আবার শ্রমজীবি মানুষের জীবিকা নির্বাহের কাজ একেবারে বন্ধ করতে পারি না। তাই জীবন-জীবিকার সমন্বয় করতে সরকার লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আয়োজনে করোনা সংকট বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জীবিকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই চেতনাবোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বলে দেয়া হয়েছে অক্সিজেনের অভাবে কোনো রোগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় মারা না যায় সেদিকে তৎপর থাকতে হবে। এখানে কী কী সমস্যা আছে সেগুলো চিহিৃত করে সমাধান করতে হবে। রোগীদের সর্ব্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হবে।গ্রামাঞ্চলে, শহরে প্রত্যেকটা জায়গায় সবাই যাতে মাস্ক পড়ে সে বিষয়টি নিশ্চিত করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

কুষ্টিয়া করোনা রোগীদের চিকিৎসা জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি আছে উল্লেখ করে হানিফ বলেন, প্রয়োজনের চেয়ে অনেকক্ষেত্রে বেশি সরঞ্জামাদি আছে। আমাদের হাসপাতালে সাড়ে ছয়শ সিলিন্ডার আছে, ১৪৮টা বেডে সেন্ট্রাল অক্সিজেন লাইন টেনে রাখা হয়েছে। এছাড়া হাই ফ্লো নজেলাসহ সবকিছুই পর্যাপ্ত রাখা আছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএমএ'র সভাপতি ডা. এস এম মুস্তানজিদ প্রমুখ।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা