সারাদেশ

রাজবাড়ীতে শনাক্ত ১৯১, মৃত্যু ১

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৪৪৮ নমুনা পরীক্ষা করা হলে নতুন করে আরও ১৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। । একই সময়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫১ জনে।

বুধবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে রাজবাড়ীতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৮৬০ জনে। জেলায় করোনা সংক্রমণের হার ৪২ দশমিক ৬৩ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাব টেস্টের জন্য ২৭৪ নমুনা আইসিডিডিআরবিতে পাঠালে ১৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১৭৪ নমুনার মধ্যে ৫১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

জেলায় করোনায় এখন পর্যন্ত মারা যান ৫১ জন। এদের মধ্য সদর উপজেলায় ২৮ জন, পাংশায় ১৬ জন, বালিয়াকান্দি উপজেলায় ২ জন, কালুখালী উপজেলায় ৩ জন ও গোয়ালন্দে ২ জন করে মারা গেছেন।

এদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় ১৩ জন, পাংশায় ১০৫ জন, কালুখালীতে ২৪ জন, গোয়ালন্দে ২২ জন ও বালিয়াকান্দিতে ২৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী জেলাই এ পর্যন্ত ২৬ হাজার ৯৩৯ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬ হাজার ৮৬০ জন। জেলায় করোনায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ হাজার ৩০২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪২৯ জন।

সিভিল সার্জন জানায়, সরকারঘোষিত কঠোর বিধিনিষেধ চললেও মানুষজন তা মানছে না। অবাধে তারা ঘোরাঘুরি করছে। যার কারণে সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা