সারাদেশ

তিস্তার গর্ভে সুন্দরগঞ্জের পাড়াসাদুয়া সড়ক 

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা): ত্রি-মুখী সমস্যায় তিস্তার চরবাসী। মহামারি করোনায় লকডাউন, তিস্তার তীব্র নদী ভাঙ্গন ও ঈদের বাজার। এতে করে চরবাসী হতাশায় দিনাতিপাত করছে।

গত এক সপ্তাহের ব্যবধানে হরিপুর ইউনিয়নের চরাঞ্চলের লিখিয়ার পাড়া-পাড়াসাদুয়া সড়কটি বিলীন হয়ে গেছে নদীগর্ভে।

তিস্তার এই ভয়াল রূপ যেন কালের বিবর্তন। দিন রাতের ব্যবধানে চলে যাচ্ছে রাস্তাঘাট, কাঁচা পাঁকা সড়ক বসতবাড়িসহ আবাদি ফসলি জমি। ভাঙ্গন রোধে বিভিন্ন এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ ও বালুর বস্তা ।ভাঙ্গনের মুখে হাজারও বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙ্গনের শঙ্কায় নদী পাড়ে বসবাসরত পরিবারদের ঘুম হারাম হয়ে গেছে। কোন ভাবেই থামছে না তিস্তা ভাঙ্গন।

তিস্তার অব্যাহত ভাঙ্গনে বে-সামাল হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। গোটা বছরের ব্যবধানে হাজারও একর আবাদি ফসলি জমিসহ প্রায় এক হাজার বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে পড়েছে হাজারও একর ফসলি জমি ও বসতবাড়ি। চলতি মৌসুমে বিশেষ করে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ী, পাঁচপীর খেয়াঘাট, তারাপুর ইউনিয়নের চর খোর্দ্দা, লাটশালা ও হরিপুর ইউনিয়নের কাশিম বাজার খেয়াঘাটসহ কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে।

ভাঙ্গন রোধে হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত পাগলা তিস্তা নদী এখন তার গতিপথ হারিয়ে এবং পলি জমে একাধিক শাখা নদীতে পরিণত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব শাখা নদীতে এখন স্রোত দেখা দিয়েছে।

কথা হয় কাশিম বাজার গ্রামের স্কুল শিক্ষক আব্দুল ওয়াহেদ সরকার জানান উজানের ঢলে বিভিন্ন স্থানে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। বর্তমানে ভাঙনের শঙ্কায় অসংখ্য পরিবার। তাদের অনেকেরই আশ্রয়স্থল নেই বললেই চলে। হরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. নাফিউল ইসলাম জিমি জানান- তার ইউনিয়নের বিভিন্ন স্থানে তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে লখিয়ার পাড়া-পারাসাদুয়া সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি ১৫টি পরিবার তলিয়ে গেছে নদীগর্ভে। বালুর বস্তা ফেলা হলেও ঠেকানো যাচ্ছে না নদী ভাঙ্গন।

নদী ড্রেজিং এবং খনন করা ছাড়া নদীভাঙ্গন কোনক্রমেই রোধ করা সম্ভব নয়। এব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার চন্ডিপুর, তারাপুর, হরিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা