সারাদেশ

নিজের বিয়ে ভেঙেছে স্কুলছাত্রী

নীলফামারী প্রতিনিধি: স্কুলছাত্রী নিজের বাল্যবিয়ে ঠেকাতে ইউএনওকে মুঠোফোনে বার্তা পাঠায়। এতে প্রশাসন ব্যবস্থা নিলে বিয়ে ভেঙে যায়। পরে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর স্কুলছাত্রীর লেখাপড়ার দায়িত্ব নেন।

দশম শ্রেণির ছাত্রী হাবিবা আকতার (১৫) বার্তায় লেখে, আমি এবার দশম শ্রেণিতে পড়ি, আমি এখন বিয়ে করতে চাই না। আমার বাবা-মা আমাকে জোর করে বিয়ে দেবে আজ রাতে। আমি পড়াশোনা করতে চাই। আমার জীবনটাকে রক্ষা করুন। হাতজোড় করছি।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে তার পরিবারের কাছে সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের ছাত্রীটির লেখাপড়ার দায়িত্ব গ্রহণের বার্তা পৌঁছেন দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

হাবিবা নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের নিত্যান্দী গ্রামের সুলতান আলী ও আফরোজা দম্পতির মেয়ে।

আওয়ামী লীগ নেতা ওয়াদুদ রহমান জানান, বাল্যবিয়ের খবরে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর মেয়েটির লেখাপড়ার দায়িত্ব নেওয়ার পর জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীও দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন।

সোমবার (১২ জুলাই) রাতে ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করে তার বাবা-মা। এ বিয়ে ঠেকাতে মেয়েটি সেদিন দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের দাপ্তরিক মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠায়।

হাবিবার অনুরোধে তাৎক্ষণিক তার বাড়িতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। তার সঙ্গে ছিলেন সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা