সারাদেশ

আজান দিতে গিয়ে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে মসজিদে ফয়জুল করিম (২৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে । ধারণা করা হচ্ছে, আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনি মৃত্যুবরন করেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক।

(ওসি) মো. জিয়াউল হক বলেন, কোনো অভিযোগ না থাকায় ইমামের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ফয়জুল করিম উপজেলার চর বৈশাখী গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলার ১ নম্বর চরজব্বর ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মসজিদে জোহরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা ফয়জুলকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, গত ৬ জুন ফয়জুলকে মসজিদের ইমাম হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। হাতে পোড়া দাগ দেখে ধারণা করা হচ্ছে, আজানের জন্য সুইচ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা