সারাদেশ

ক্যাম্পাসের বাস বন্ধের সিদ্ধান্ত, রাবির প্রশাসন ভবনে তালা 

নিজস্ব প্রতিনিধি,রাবি: ক্যাম্পাসের বাসে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় প্রশাসন ভবনে তালা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার দাবিতে সেখানেই অবস্থান করছিলেন তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে পরীক্ষার কথা বলে আমাদের ক্যাম্পাসে নিয়ে আসছে। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করেছে। লকডাউনে বাড়ি যেতে পারছিলেন না সেকারণে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিলো। সেভাবেই প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু গতকাল রাতে হঠাৎ বাসের সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা দেন তারা।

এদিকে দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীদের বিক্ষোভস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. লিয়াকত আলী। তিনি বলেন, প্রশাসনের এক সভায় তিনটি রুটে বাস দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীরা সে বিষয়টি প্রত্যাখ্যান করেন এবং সব রুটে বাস দেয়ার দাবি জানান।

এর আগে প্রশাসনের সিদ্ধান্তে মঙ্গলবার সকালে চারটি জেলার উদ্দেশে বাস ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে গতকাল সোমবার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি পৌঁছে দেয়ার সিদ্ধান্ত স্থগিত করে প্রশাসন। ##


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা