সারাদেশ
চুরির অপবাদ  

হাত-পা বেঁধে যুবককে পেটালেন কাউন্সিলর

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে স্বর্ণ চুরির অপবাদ দিয়ে এক যুবককে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক কাউন্সিলরের বিরুদ্ধে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) সকালে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরে এ মারধরের ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আওলাদ হোসেন মুন্সিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিল। মারধরের ঘটনায় একইদিন রাতে ভুক্তভোগী যুবক মুরাদ হোসেন রনি বাদী হয়ে আওলাদসহ অপর দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেছেন। অপর অভিযুক্তরা হলেন- দক্ষিণ ইসলামপুর এলাকার মনির হোসেন ও কালাই হোসেন।

এদিকে মারধরের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে জেলাজুড়ে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ ইসলামপুর এলাকার স্থানীয় মনির হোসেনের বাড়ি থেকে ৪ ভরি স্বর্ণ ও ২২ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় সোমবার সকালে চুরির অপবাদে মনিরের প্রতিবেশী রনিকে বাড়ি থেকে ধরে আনেন কাউন্সিলর আওলাদ হোসেন, মনির হোসেন ও তার ভাই কালাই।

পরে মনিরের বাড়ির উঠানে রনিকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন কাউন্সিলর আওলাদ। তবে মারধরের পরও চুরির বিষয়ে অস্বীকার করেন রনি। পরে রনির ছোট ভাই থানা থেকে পুলিশ নিয়ে আসলে রনিকে পুলিশে সোপর্দ করা হয়। এর মধ্যে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হলে রাতেই তা ভাইরাল হয়ে যায়।

ভুক্তভোগী রনি বলেন, সকালে বাসায় এসে কাউন্সিলর আওলাদ জিজ্ঞাসাবাদের কথা বলে আমাকে মনিরদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে আমাকে হাত-পা বেঁধে মারধর করে আর বলে- ‘তুই চুরি করছস স্বীকার কর।’ আমিতো স্বর্ণ নেই নাই, আমি কেন স্বীকার করব।

পরে আমার ছোট ভাই পুলিশ নিয়ে আসলে আমাকে ছেড়ে দেয়। কারা যেন ফেসবুকে ভিডিও দিয়েছে। রাতে আবার পুলিশ আসলে আমি বাদী হয়ে কাউন্সিলর আওলাদ হোসেনসহ মনির হোসেন ও কালাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি। আমাকে শুধু শুধু মারধর করেছে, আমি এর বিচার চাই।

মারধরের বিষয়টি স্বীকার করে অভিযুক্ত কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, আমি রনিকে বাড়ি থেকে ধরে নিয়ে আসিনি। মনিরদের বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছে জানতে পেরে আমি সেখানে যাই। গিয়ে দেখি অনেক মানুষ সেখানে। ক্রেডিট নেওয়ার জন্য কৌশল অবলম্বন করে তাকে মেরে ছেড়ে দিছি ।
কাউকে মারধর করতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমরা ভুল হয়েছে। মারধরের আধিকার আমার নেই, আমি অনুতপ্ত।

এ বিষয়ে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ-উল-ইসলাম জানান, মারধরের ওই ঘটনায় মামলা হয়েছে। কালাই ও মনির নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

কোর্ট ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন জানান, দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করা হলে মুন্সিগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তি চন্দ্র দেবনাথ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

আকস্মিক বন্যার পর ফিরছে স্বাভাবিকতা

দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা, ভারী বৃ...

ভিটামিন ডি ঘাটতি কমাবে মাশরুম

শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে শুধু সূর্যের আলো নয়, খাবারের মাধ্যমেও প্রয়োজন...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা