সারাদেশ

কসবার ৯২ ওয়ার্ডে সচেতনতামূলক মাইকিং ছাত্রলীগের

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ তিনগুণ।
এ অবস্থায় জেলাসহ নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার খোঁজ খবর নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। পাশাপাশি এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) কসবায় একযোগে পুরো উপজেলায় সচেতনতামূলক মাইকিং করেছে ছাত্রলীগ। মোট ৯২টি ওয়ার্ডে আলাদা আলাদাভাবে এ মাইকিং করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন এ কার্যক্রমে নেতৃত্ব দেন ও তিনি নিজেও মাইকিং করেন।

মাইকিংয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, কসবায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আইনমন্ত্রী সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেছেন। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হন ও বের হলে যেন মাস্ক ব্যবহার করেন সেই অনুরোধ করা হয়।মাইকিংয়ে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা