সারাদেশ

ফেনীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনীর পরশুরামে পুকুরে ডুবে ইরামনি নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে পরশুরাম পৌরসভার ৭নং ওয়ার্ড করলিয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, সকালে বাসায় নাস্তা সেরে মোবাইলে কথা বলছিলাম। হঠাৎ খেলতে খেলতে ইরামনি ঘরের বাহিরে চলে যায়। মোবাইলে কথা শেষে তাকে না দেখে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পেছনে পুকুর থেকে অজ্ঞান অবস্থায় পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে জরুরি বিভাগের কর্তবরত চিকিৎসক দবব্রু গাসম্মি দেবু আমার মেয়েকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৭নং ওয়ার্ডের কমিশনার স্বপন পানিতে ডুবে শাহাদাত হোসেনের মেয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা