সারাদেশ

সিলেটে ট্রাকচাপায় পুলিশ নিহত

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ট্রাকচাপায় পলাশ গোয়ালা (৩০) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জের বাহুবল থানার রামপুর চা-বাগানের বাসিন্দা। তিনি জৈন্তাপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

সোমবার (১২ জুলাই) রাতে জৈন্তাপুর থানার হরিপুর গ্যাস ফিল্ড এলাকায় পলাশের মোটরসাইকেলে চাপা দিলে মারা যান তিনি।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী মিডিয়া অফিসার মো. সাইফুল আলম জানান, দুর্ঘটনার পরপরই তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুরের হরিপুর গ্যাস ফিল্ডের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন। ঘটনার পরপরই চালকসহ অন্যরা পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা