সারাদেশ

মাকে পিটিয়ে হত্যা করলেন ছেলে

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শাওন মিয়া (২৫) নামের এক নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, সোমবার (১২ জুলাই) রাতে খাতিজা বেগমকে তার ছেলে শাওন পিটিয়ে আহত করেন। পরে খাতিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খাতিজা বেগম সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের থানসিংহপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সাদেক আলীর স্ত্রী ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফিরোজ কবীর জানান, অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই সাদেক আলীর ছেলে শাওন মিয়া একজন নেশাগ্রস্ত যুবক। তিনি প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করতেন।

তিনি আরও বলেন, সোমবার রাতে সাদেক আলীর কাছে টাকা চায় শাওন। টাকা না দেওয়ায় বাবাকে মারধর করেন শাওন। একপর্যায়ে হত্যার চেষ্টা চালালে প্রতিবেশীরা বাধা দেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত মাকে ঘুম থেকে তুলে টাকা চান। না পেয়ে মাকে লাথি মারেন।

এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে মায়ের বুকে উঠে এলোপাতাড়ি লাথি-ঘুষি মারতে থাকেন শাওন। এরপর বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা শুনে রাত দুইটার দিকে খাতিজাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

ওসি মাহফুজুর রহমান জানান, খাতিজার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া পলাতক শাওনকে ধরতে অভিযান চলছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা