সারাদেশ

তাবিজে প্রেমিকা না আসায় কবিরাজকে খুন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপে নারী কবিরাজ ফাতেমা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে এক যুবক। তাবিজে কাজ না করায় তার কাছে চিকিৎসা নিতে আসা যুবক মো. এহেছান এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ। সোমবার (১২ জুলাই) সকালে বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হলেন- ফাতেমার মেয়ে পাখি আক্তার (২২) ও বৃষ্টি (১০) এবং রাবেয়া বেগম (৩৫) নামে এক নারী।

অভিযুক্ত এহছান একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মাইজ পাড়া মেহেরজান বাপের বাড়ীর মো. ইব্রাহীমের ছেলে। ঘটনার পর পুলিশ এহেছানকে (২৪) আটক করেছে।
বাঁশখালী থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের টাইমবাজারের পশ্চিমে মোস্তাক আহমদের স্ত্রী ফাতেমা বেগম হাজিরা (কবিরাজ) দেখার কাজ করেন। এহেছান তার প্রেমিকাকে পেতে ফাতেমার কাছ থেকে তাবিজ নিয়েছিলেন। তাতে ফলাফল না পেয়ে তার কাছে ডাব পড়া নিতে আসেন।

এহেছান তার ভালোবাসার মেয়েটিকে পেতে ফাতেমার কাছে ‘ডাব পড়া’ দিতে বলেন। ফাতেমা অসম্মতি জানালে মুহূর্তেই ক্ষীপ্ত হয়ে কাছে থাকা ব্যবহৃত দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। বাড়ি থেকে বের করে রাস্তায় দা দিয়ে ঘাড়ে, পিঠে, মাথায় জখম করেন। বাধা দিতে গিলে ফাতেমার মেয়ে পাখি আক্তার, বৃষ্টি এবং রাবেয়া বেগমকে কুপিয়ে জখম করেন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করে জরুরি ভিত্তিতে চমেক হাসপাতালে নেওয়ার পথে ফাতেমার মৃত্যু হয় বলে জানান তার ছেলে বাদশা।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা