সারাদেশ

যৌন হয়রানির শিকার মমেক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে যত্রযত্র বহিরাগত কিছু অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। শিক্ষার্থী ও নারী চিকিৎসকরা কলেজে বা হাসপাতালে যাওয়ার সময় প্রায়ই পার্কিং করা এসব অ্যাম্বুলেন্স চালকদের যৌন হয়রানির শিকার হন। এমন অভিযোগে মানববন্ধন করেন মমেকের নারী শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (১০ জুলাই) দুপুরে এমন অভিযোগে হাসপাতাল চত্বর থেকে বহিরাগত অ্যাম্বুলেন্স স্ট্যান্ড প্রত্যাহার চেয়ে মমেক ক্যাম্পাসে মানববন্ধন করা হয়েছে।

একই সঙ্গে নারী চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। এতে মমেকের সাধারণ শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, জরুরি বিভাগের সামনে যত্রতত্র বাইরের অ্যাম্বুলেন্স পার্কিং করে রাখা হয়। অ্যাম্বুলেন্স চালকরা প্রায়ই নারী চিকিৎসকদের যৌন হয়রানি করেন। অবিলম্বে হাসপাতাল চত্বর থেকে বাইরের অ্যাম্বুলেন্স সরানো এবং উত্ত্যক্তকারীদের গ্রেফতার করতে হবে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা