সারাদেশ

জাল সনদ বিক্রি, ৩ জনকে পুলিশে দিলেন হুইপ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা জালিয়াতি ও জাল সনদ বিক্রির অভিযোগে তিন কর্মচারীকে আটক করে পুলিশে।

শনিবার (১০ জুলাই) দুপুরে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিংয়ে যোগদানের পর জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম হাতেনাতে তিন কর্মচারীকে ধরেন। পরে আটক করে পুলিশে সোপর্দ করেছেন তিনি। আটকরা হলেন- হাসপাতালের প্যাথলজি বিভাগের কর্মচারী মামুনুর রশিদ (৩০), আশরাফুল ইসলাম রয়েল (৩২) ও আউট সোর্সে নিয়োগকৃত কর্মচারী মো. খোকন (৩৩) ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই তিন কর্মচারী বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতেন। এ সুবাদে তারা করোনার নমুনা জালিয়াতি ও জাল সার্টিফিকেট বিক্রির সিন্ডিকেট তৈরি করে রমরমা ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানতে পারেন। শনিবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং শেষে প্রমাণসহ তিন কর্মচারীকে হাতে নাতে আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করেন।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা দিয়ে তাদের রোববার সকালে আদালতে তোলা হবে।

দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবু রেজা মো. মাহমুদুল হক বলেন, এ তিন কর্মচারীর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।

মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. নাদের হোসেন জানায়, যখনই বিদেশগামী বা কোনো চাকরিজীবীর করোনা নেগেটিভ সনদের প্রয়োজন হত তখনই এ সিন্ডিকেট করোনা নেগেটিভ সদস্যের স্যাম্পল সংগ্রহ করে বিদেশগামীর নাম দিয়ে পিসিআর ল্যাবে জমা দিতেন। পরে নেগেটিভ ফলাফল তুলে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, হাসপাতালে কোনো দুর্নীতি সহ্য করা হবে না। করোনাকালীন সময়ে করোনা স্যাম্পল জালিয়াতির সঙ্গে সরাসরি জড়িত এ তিনজনকে পুলিশে তুলে দেয়া হয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা