সারাদেশ

হাসপাতালে দুর্বৃত্তদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী : রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এতে আহত হয়েছেন জরুরি বিভাগে কর্মরত অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুন।

শনিবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল হাসপাতালের এ ভাঙচুর চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস।

তিনি বলেন, অজ্ঞাত কিছু ব্যক্তি জরুরি বিভাগে ঢুকে হামলা চালায়। তারা জরুরি বিভাগের জানালার গ্লাস ভাঙচুর করে এবং অফিস সহকারী মিঠুনকে মারধর করে। তবে কী কারণে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মিঠুনের সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, হামলা ও ভাঙচুরের পর জরুরি বিভাগের চিকিৎসা সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

আহত মিঠুন জানায়, সকাল থেকেই জরুরি বিভাগে চাপ বেশি ছিল। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ দুপুর সাড়ে ১২টার দিকে ১০ থেকে ১৫ দুর্বৃত্ত জরুরি বিভাগে ঢুকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার ওপর হামলা চালায় ও গ্লাস ভাঙচুর করে। এতে আমার নাক ফেটে যাওয়াসহ পায়ে ও মাথায় আঘাত পাই।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানায়, খবর পেয়েই আমি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। যতটুকু জানতে পেরেছি, মিঠুনের সঙ্গে দুর্বৃত্তদের ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। সেই সূত্র থেকেই ভাঙচুর ও হামলা চালানো হয়।

তিনি আরও জানায়, হাসপাতালের পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি। তবে হাসপাতালের ভেতরেই যেহেতু ঘটনা ঘটেছে, আমরা হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। হামলাকারীদের ধরার জন্য আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা