সারাদেশ

সিলেটে করোনায় মৃত্যু ৬

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে করোনা সংক্রমণ প্রতিদিনই বেড়ে চলছে। প্রতিদিন ভাঙছে শনাক্তের রেকর্ড। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টা পর্যন্ত সিলেটে করোনা শনাক্ত হয়েছে ৪৪২ জনের। এ সময়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, ৮ জুলাই ৩৮৯ করোনা রোগী শনাক্ত হয়েছিল। এর আগ পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ শনাক্ত।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সুলতানা রাজিয়া জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় ১ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষায় ৪৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৩ দশমিক ১২ শতাংশ।

তিনি জানান, নতুন রোগীর মধ্যে সিলেট জেলার ২২৭, সুনামগঞ্জের ৫৬, মৌলভীবাজারের ৬৭ ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সুলতানা রাজিয়া আরও জানান, সিলেটে মৃত ৬ জনের মধ্যে ৫ জনই সিলেটের ও ১ জন মৌলভীবাজারের।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৪৭। সব মিলিয়ে মারা গেছেন ৫১১ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১৪ জনে দাঁড়িয়েছে।

বর্তমানে সিলেটজুড়ে ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান এ কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি কারিগরি শিক্ষাপ্...

আজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, খোলা থাকবে যা

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব ধরনের শিক্ষা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

বাংলাদেশে ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনা বিবেচনায় রাজধা...

সৌদি জাতীয় দিবসে জামায়াত আমিরের শুভেচ্ছা

সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় দেশটির দূতাবাস আয়োজিত সংবর্ধনা অনুষ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা