সারাদেশ

নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় ফুটবল তুলতে গিয়ে গোমতী নদীতে নিখোঁজের দুইদিন পর জিহাদের (১৪) মরদেহ উদ্ধার।

শুক্রবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে গোমতী নদীর চত্রখিল এলাকায় মরদেহ ভেসে উঠে।

স্থানীয়রা জানায়, মরদেহটি ভেসে উঠলে এলাকায় বাসিরা স্বজনদের খবর দিলে তারা মরদেহ উদ্ধার করেন। জিহাদ কুমিল্লা শহরতলীর শুভপুর পুরাতন সর্দার বাড়ির আলমগীর হোসেনের ছোট ছেলে।

কুমিল্লা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বদিউজ্জামান বলেন, জিহাদ পানিতে তলিয়ে গেলে কুমিল্লা ফায়ার সার্ভিস ও চাঁদপুর থেকে ডুবুরি দল এনে প্রথম দিন সাড়ে তিনঘণ্টা অভিযান চালানো হয়। পরদিন সকাল ৮টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে তাকে না পেয়ে দুপুর ২টায় অনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।

জানা যায়, বুধবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে জিহাদ গোমতী নদীর পাড়ে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে সে বলটি উঠাতে যায়। এসময় পানিতে তলিয়ে যায় জিহাদ।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

গ্যাস কেনার সামর্থ্য নেই, ঢাকায় ফিরছে লাকড়ির চুলা!

এক নজরে: গ্যাসের দাম, কাঠের চুলায় ফিরছে রাজধানীর গর...

এক দশকে বিদেশি দেনা প্রায় দ্বিগুণ, সবচেয়ে বড় পাওনাদার চীন

দশ বছরে বিদেশি ঋণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তানের। বিশ্বব্যাংকের সর্বশেষ...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা