সারাদেশ

কোরবানির গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিয়া

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কোরবানির গরু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন খামারিয়া। করোনাভাইরাসের কারণে হাটে গরু বেচা-বিক্রি বন্ধ থাকা এবং খামারিদের সঙ্গে ক্রেতাদের যোগাযোগ না হওয়ায় হতাশায় ভুগছেন তারা। কোরবানির পশুর হাট বসানোর ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অনলাইনের মাধ্যমে পশু বিক্রির উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

খামারি সূত্রে জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদকে টার্গেট করে গোপালগঞ্জের প্রায় ৫ হাজার পরিবার বাড়ির আঙিনায় গরু লালন-পালন করে থাকে। এ বছর প্রায় ৩০ হাজারের মতো গরু দেশীয় পদ্ধতিতে মোটা-তাজা করা হয়েছে। খামারিরা বছরের অন্য সময়ে হাট থেকে এঁড়ে বাছুর (ছোট গরু) কিনে বাড়িতে লালন-পালন করে তা কোরবানির জন্য বিক্রির উপযোগী করে তোলেন। তারা খাবার হিসেবে বিলের কাঁচা ঘাস, খড়, ভূষি, ধানের কুড়া, খৈল ও সঙ্গে চিটাগুড় খাইয়ে গরু লালন-পালন ও মোটাতাজা করে থাকেন। আর ঈদের সময় তা বিক্রি করেন। দেশীয় পদ্ধতিতে খামারিরা পশু লালন করে বিধায় এসব গরু চড়া দামে বিক্রি হয়ে থাকে। তারা এনজিওসহ বিভিন্ন স্থান থেকে ঋণ নিয়ে পশু লালন-পালন করে। আবার বিক্রি করে সেসব দেনা পরিশোধ করেন। কিন্তু করোনার কারণে এ বছর খামারি মালিকরা গরু বিক্রি করতে পারছেন না। আর পারবেন কি-না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

কিছু কিছু খামারি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনের মাধ্যমে পশুর হাট পেজে নামে পাঁচ উপজেলার জন্য ৫টি হাট খুলেছেন। উপজেলায় উৎপাদিত পশুর ছবি পোস্ট করে বিক্রির চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অনলাইনে এখনও ক্রেতাদের তেমন কোনো যোগাযোগ হয়নি। অনলাইনে সঠিক দামে পশু বিক্রি করতে পারবেন কি-না তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন খামারিয়া। তারা অনলাইন বা পূর্বনির্ধারিত স্থানে হাটে পশু বিক্রি করতে না পারলে বিরাট লোকসানের মুখে পড়বে।

গোপালগঞ্জ সদর উপজেলার খামারি নিলখী গ্রামের রিয়াজুল ইসলাম জানিয়েছেন, কোরবানি ঈদে বিক্রির জন্য ৮টি গরু লালন-পালন করেছি। গরুগুলো বিক্রির উপযোগী। কিন্তু করোনার কারণে প্রশাসনের পক্ষ থেকে এখনও হাট বসানোর সিধান্ত নেয়নি। প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনে পশুর হাট খুলেছে। সেখানে তেমন কোনো সাড়া পাচ্ছি না। কোরবানির আর বেশি দেরি নাই। গরু বিক্রি করতে পারব কি-না চিন্তায় আছি।

গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন বলেন, জেলায় গরু খামারি রয়েছে ৩ হাজার ৭০০ জন। তাদের উৎপাদিত পশুর পরিমাণ রয়েছে প্রায় ৩০ হাজার। জেলায় চাহিদা রয়েছে প্রায় ২৯ হাজার। করোনার কারণে খামারিদের পশুর ছবি, দাম, ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে পাঁচ উপজেলার জন্য অনলাইনের ৫টি প্লাটফরমে পশু বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আশাকরি এ ব্যবস্থায় খামারিরা তাদের পশুর বিক্রি করতে পারবেন এবং ভারতীয় গরু না আসলে লাভবান হবেন। আর কোরবানির আগে করোনার অবস্থা ভালো হলে পূর্বনির্ধারিত স্থানে হাট বসানোর পরিকল্পনা রয়েছে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা