সারাদেশ

কুমিল্লায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লা নগরীর নানুয়াদীঘির পাড় এলাকায় ফ্ল্যাটের দরজা ভেঙে মুজিবুর রহমান স্বপন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় তিন তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মুজিবুর রহমান স্বপন। তার বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার আশারকোট গ্রামে।

নিহতের স্বজনরা জানান, বুধবার (৭ জুলাই) রাতে ওই ভবনের তিন তলায় ভাড়া থাকতেন স্বপন। আগামী শুক্রবার তার বিয়ে। একই সঙ্গে আসছে বৃহস্পতিবার গায়ে হলুদ হওয়ার কথা ছিল। কিন্তু বুধবার দুপুর থেকে স্বপনকে মোবাইলে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরে বাসায় গিয়ে দরজা বন্ধ পাওয়া যায়। ডাকাডাকিতে সাড়া না দেয়ায় পুলিশে খবর দেন তারা। পরে দরজা ভেঙে বিছানায় তার লাশ দেখতে পায় পুলিশ। এ সময় রুমে টিভি চলছিল।

মুজিবুর রহমানের ভাই মোবারক জানান, তার ভাইয়ের আরও দুটি বিয়ে হয়েছিল। প্রথমটি ডিভোর্স হয়েছিল। দ্বিতীয় স্ত্রী মারা যান। আসছে শুক্রবার তৃতীয় বিয়ে ছিল।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে। এটি স্বাভাবিক মৃত্যু কি না নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা