সারাদেশ

শিশুকে বাঁচাতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে শিশুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে পারভেজ (২৮) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে নিকলী বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ কিশোরগঞ্জে কটিয়াদি উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের এলাম মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি শিশু নিকলী বেড়িবাঁধের প্রেম সাগরের ঘাট নামের স্থানে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পারভেজ পানিতে ডুবে যায়। পরে বাচ্চাটিকে বাঁচাতে সক্ষম হলেও পারভেজ পানিতে তলিয়ে যায়।

ঘন্টাখানেক পরে পারভেজকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

সাননিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা